• সোমবার, আগস্ট ২৪, ২০২৬

logoLeft সেনবাগ পৌরসভা ।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

পৌরসভা পরিচিতি

সেনবাগ পৌরসভা বাংলাদেশের নোয়াখালী জেলার অন্তর্গত একটি পৌরসভা। ২৫ আগস্ট, ২০০২ সালে সেনবাগ পৌরসভা প্রতিষ্ঠা লাভ করে।

সেনবাগ পৌরসভার আয়তন ৮.০০৩ বর্গ কিলোমিটার।

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সেনবাগ পৌরসভার জনসংখ্যা ১৯,০৬৫ জন।[]

সেনবাগ উপজেলার মধ্যাংশে সেনবাগ পৌরসভার অবস্থান। এ পৌরসভার উত্তর-পূর্বে কাদরা ইউনিয়ন; উত্তরে ডুমুরুয়া ইউনিয়ন; পশ্চিমে অর্জুনতলা ইউনিয়নকাবিলপুর ইউনিয়ন; দক্ষিণে কাবিলপুর ইউনিয়নমোহাম্মদপুর ইউনিয়ন এবং পূর্বে মোহাম্মদপুর ইউনিয়ন, ফেনী জেলার দাগনভূঁইয়া উপজেলার পূর্ব চন্দ্রপুর ইউনিয়নরাজাপুর ইউনিয়ন অবস্থিত।

সেনবাগ পৌরসভায় ৯টি ওয়ার্ড রয়েছে। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম সেনবাগ থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৬৯নং নির্বাচনী এলাকা নোয়াখালী-২ এর অংশ। এটি একটি শ্রেণীর পৌরসভা। ওয়ার্ডভিত্তিক সেনবাগ পৌরসভার এলাকাসমূহ হল:

ওয়ার্ড নং অন্তর্ভুক্ত গ্রাম/মহল্লার নাম
১নং ওয়ার্ড বাতানিয়া
২নং ওয়ার্ড উত্তর অর্জুনতলা (আংশিক)
৩নং ওয়ার্ড দক্ষিণ অর্জুনতলা (আংশিক)
৪নং ওয়ার্ড দক্ষিণ কাদরা (আংশিক)
৫নং ওয়ার্ড মাগুয়া, উত্তর কাদরা
৬নং ওয়ার্ড অষ্টদ্রোণ, চারিদ্রোণ
৭নং ওয়ার্ড বিন্নাগুনী, শুভপুর (আংশিক), নজরপুর (আংশিক)
৮নং ওয়ার্ড চাঁদপুর (আংশিক), মোহাম্মদপুর (আংশিক), উত্তর সাহাপুর (আংশিক)
৯নং ওয়ার্ড বাবুপুর অর্জুনতলা

২০১১ সালের আদমশুমারি অনুযায়ী সেনবাগ পৌরসভার স্বাক্ষরতার হার ৬৩.৬%।[] এ পৌরসভায় ১টি কলেজ, ৪টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৭টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠান

কলেজ[]

  1. সেনবাগ সরকারি কলেজ

মাধ্যমিক বিদ্যালয়[]

  1. সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়
  2. সেনবাগ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়
  3. এম. এম. চৌধুরী স্মৃতি উচ্চ বিদ্যালয়
  4. ইউনিভার্সাল একাডেমি

প্রাথমিক বিদ্যালয়[]

  1. বাতানিয়া দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  2. উত্তর অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  3. সেনবাগ আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  4. অষ্টদ্রোণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  5. চারিদ্রোণ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  6. বিন্নাগুনী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  7. দক্ষিণ অর্জুনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
প্রশাসক
Mayor নুর পেয়ারা বেগম
বিসিএস (প্রশাসন)
বিস্তারিত

গুরুত্বপূর্ণ লিংক

জরুরি হটলাইন

মোট পরিদর্শক

54434
Visit Today : 28
Visit Yesterday : 84
This Month : 1910
Total Visit : 54434
Total Hits : 226896

সাইটটি শেষ হাল-নাগাদ করা হয়েছে:   20-07-2026 13:48:28

    • সামাজিক যোগাযোগ
    •  
    •  
    •  
  • ডিজাইন & ডেভেলপড বাইঃ এফএলআইটিঃ ০১৮৭২৭৮৮৫৯২ / ০১৭২৯৭২৪২৩২